Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

দক্ষিণ চীন সাগরে চীনের পদক্ষেপ আইনসঙ্গত: প্রতিরক্ষা মন্ত্রণালয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
দক্ষিণ চীন সাগরে চীনের পদক্ষেপ আইনসঙ্গত: প্রতিরক্ষা মন্ত্রণালয়
জানুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীন সাগরে চীনের আইনসঙ্গত অধিকার ও স্বার্থ রক্ষার পদক্ষেপ স্বাভাবিক। এটি বৈধ ও নিন্দনীয় নয় বলে মন্তব্য করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ফিলিপাইন নৌবাহিনী দ্বারা প্রকাশিত একটি রিপোর্টের প্রেক্ষিতে চাং এই মন্তব্য করেন। ওই রিপোর্টে বলা হয়েছে, চীনের নৌবাহিনী, কোস্ট গার্ড এবং ‘সমুদ্র জনশক্তি’ একত্রে কাজ করছে দক্ষিণ চীন সাগরে চীনের কার্যকর নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য। চাং অভিযোগ করেন, ফিলিপাইন চীনের আইনসঙ্গত অধিকার রক্ষা কার্যক্রমকে ভুলভাবে প্রকাশ করার চেষ্টা করছে এবং নিজেদের অবৈধ হস্তক্ষেপ ও উস্কানিমূলক কর্মকাণ্ড ঢাকার চেষ্টা করছে। চাং ফিলিপাইনকে সতর্ক করে বলেন, চীনের সামুদ্রিক অধিকার রক্ষার দৃঢ় সংকল্পকে তারা যেন অবমূল্যায়ন না করে। মিথ্যা তথ্য ছড়ানো এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ক্ষুণ্ন করা বন্ধ করার আহ্বানও জানান তিনি। নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.