Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

দারিদ্র্য বিমোচনের সাফল্য ধরে রাখতে হবে: চীনা উপ-প্রধানমন্ত্রী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
দারিদ্র্য বিমোচনের সাফল্য ধরে রাখতে হবে: চীনা উপ-প্রধানমন্ত্রী
জানুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: দারিদ্র্য বিমোচন কর্মসূচির অর্জনগুলোকে আরও সুসংহত ও প্রসারিত করতে নীতিগত ব্যবস্থা জোরদার এবং কার্যকর সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ কুওচোং। গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশ সফরকালে এই নির্দেশনা দেন তিনি। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য কুওচোং তার সফরকালে আগে দারিদ্র্যপীড়িত ছিল এমন গ্রাম, শিল্প ঘাঁটি, পুনর্বাসন কেন্দ্র, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য কেন্দ্রগুলো পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের উৎপাদন ও জীবনযাত্রার খোঁজখবর নেওয়ার পাশাপাশি নিরাপদ সুপেয় পানি, শিল্পায়ন, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। লিউ কুওচোং স্থানীয় প্রাকৃতিক সম্পদ এবং বাজারের চাহিদার ওপর ভিত্তি করে নতুন নতুন শিল্প গড়ে তুলতে হবে, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উন্নত কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে এবং কৃষকদের আয় বাড়ানোর সম্ভাব্য সব প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.