Sunday, September 20, 2026
Live

দিনে ৩২০টি নতুন প্রযুক্তি প্রতিষ্ঠান শাংহাইয়ে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.6 (5)
শাংহাই আরবান প্ল্যানিং সেন্টারে থাকা শহরের একখণ্ড মিনিয়েচার
শাংহাই আরবান প্ল্যানিং সেন্টারে থাকা শহরের একখণ্ড মিনিয়েচার

২০২৫ সালে চীনের শাংহাইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে এসেছে বড়সড় জোয়ার। ওই বছর প্রতিদিন শহরটিতে গড়ে ৩২০টিরও বেশি নতুন প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শহরের চলমান পৌর জনগণের কংগ্রেস অধিবেশনে প্রকাশিত সরকারি কর্মপ্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে শাংহাইয়ের গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় জিডিপির প্রায় সাড়ে চার শতাংশে পৌঁছেছে। একই বছরে শিল্পখাতে কৌশলগত উদীয়মান শিল্পগুলোর মোট উৎপাদনমূল্য বেড়েছে সাড়ে ছয় শতাংশ। এর মধ্যে সমন্বিত সার্কিট, বায়োমেডিসিন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)—তিনটি প্রধান শিল্পের সম্মিলিত আকার ছাড়িয়েছে ২ ট্রিলিয়ন ইউয়ান। ২০২৫ সালের শেষ নাগাদ সাংহাইয়ে ২৩ হাজারের বেশি উদ্ভাবনী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই), ১৩ হাজার বিশেষায়িত ও উন্নতমানের এসএমই এবং ১ হাজারের বেশি ‘লিটল জায়ান্ট’ প্রতিষ্ঠান রয়েছে, যারা নিজ নিজ ক্ষেত্রে বিশেষ দক্ষতা প্রদর্শন করছে। এ ছাড়া, অপটোইলেকট্রনিক কোয়ান্টাম প্রযুক্তি, বুদ্ধিমান সেন্সিং, সিন্থেটিক বায়োলজি, সেল ও জিন থেরাপির মতো উদীয়মান ও অগ্রবর্তী খাতে ১৮টি উচ্চমানের ইনকিউবেটর চালু করেছে শাংহাই।

ফয়সল/জেনিফার তথ্য: সিনহুয়া

ছবি: সিএমজি বাংলা

Rate This Article

4.6
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.