Friday, June 12, 2026
Live

দুবাইতে সপ্তম ‘চীন-সংযুক্ত আরব আমিরাত চলচ্চিত্র সপ্তাহ’ অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দুবাইতে সপ্তম ‘চীন-সংযুক্ত আরব আমিরাত চলচ্চিত্র সপ্তাহ’ অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাত সময় ২০ ডিসেম্বর দুবাইতে সপ্তম ‘চীন-সংযুক্ত আরব আমিরাত চলচ্চিত্র সপ্তাহ’ অনুষ্ঠিত হয়েছে। দুবাইতে নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ওয়াং ই এবং চীন ও সংযুক্ত আরব আমিরাতের চলচ্চিত্র অঙ্গনের শতাধিক ব্যক্তি এতে অংশগ্রহণ করেন। ওয়াং ই জানান, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো পর্যায়ে প্রবেশ করেছে। বিভিন্ন খাতের সহযোগিতায় দুই দেশ যুগের অগ্রভাগে অবস্থান করছে।

এই চলচ্চিত্র সপ্তাহের আয়োজন মূলত সাংস্কৃতিক বিনিময় জোরদার করার বিষয়ে দুই দেশের নেতৃবৃন্দের ঐকমত্যের বাস্তবায়ন। তিনি আশা প্রকাশ করেন যে, চলচ্চিত্রের মাধ্যমে স্থানীয় দর্শকদের সামনে চীনকে জানার একটি জানালা খুলে যাবে, যার মাধ্যমে সবাই একটি প্রকৃত ও সার্বিক চীনকে দেখতে পাবেন।

তিনি আরও বলেন, এবারের সুযোগে দুই দেশের চলচ্চিত্র মহলের বিনিময়ের মাধ্যমে চলচ্চিত্র খাতের পেশাদারী মানুষদের উদ্ভাবনী ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। উদ্বোধনী চলচ্চিত্র প্রদর্শনের পর, ছবিটির পরিচালক ও অভিনেতা মঞ্চে গিয়ে দর্শকদের সাথে মতবিনিময় করেন এবং দর্শকদের হাতে সাংস্কৃতিক পণ্য উপহার হিসেবে তুলে দেন।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.