সেপ্টেম্বর ১: মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন। ভূমিধস দুর্যোগ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে কুও চিয়া খুন বলেন, চীন ও নেপাল আবহাওয়া, জলসম্পদ, দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন ইত্যাদি ক্ষেত্রে সর্বদা সু-সহযোগিতা বজায় রেখে আসছে। দুর্যোগ ঘটার পর চীন নেপালের সঙ্গে উদ্ধার অভিযান, তথ্য বিনিময় এবং গৌণ দুর্যোগ প্রতিরোধ সম্পর্কে সুশৃঙ্খল যোগাযোগ বজায় রেখেছে, নেপালকে আবহাওয়া ও জলবিদ্যা সংক্রান্ত তথ্য প্রদান অব্যাহত রেখেছে, পেশাদার যৌথ বিশ্লেষণ পরিচালনা করেছে এবং প্রাসঙ্গিক সতর্কবার্তা তথ্য সরবরাহ করেছে। চীন নেপালকে দুর্যোগ পরবর্তী ত্রাণকাজে দৃঢ় সমর্থন দিয়ে যাবে এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের মতো খাতে সহযোগিতা জোরদার করবে। যাতে দু’দেশের জনগণের স্বার্থ রক্ষা করা যায়।
(স্বর্ণা/তৌহিদ/লিলি)
外交部:中方将继续大力支持尼方救灾 加强防灾减灾等领域合作
9月1日,外交部发言人郭嘉昆主持例行记者会。在回答泥石流灾害相关提问时,郭嘉昆表示,中尼双方在气象、水利、防灾减灾等领域一直保持良好的合作。灾害发生之后,中方同尼方就人员搜救、信息共享、防止次生灾害等保持着顺畅沟通,持续向尼方提供气象水文等资料,开展专业的会商,提供相关的预警信息。中方将继续大力支持尼方救灾,加强防灾减灾等领域合作,维护两国人民的共同利益。