Monday, August 24, 2026
Live

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আগ্রাসনের ইতিহাস আড়ালের প্রচেষ্টা বন্ধ করতে রাশিয়ার আহ্বান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আগ্রাসনের ইতিহাস আড়ালের প্রচেষ্টা বন্ধ করতে রাশিয়ার আহ্বান

আগস্ট ২১, সিএমজি বাংলা ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ও ইতিহাস পুরোপুরি স্বীকার করে আগ্রাসনের অতীতকে আড়ালের প্রচেষ্টা বন্ধ করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ আহ্বান জানান।

জাপানের আত্মসমর্পণের ৮১তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে জাখারোভা বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের আগ্রাসনের কথা প্রকাশ্যে স্বীকার, ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দেশগুলোর জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া এবং দেশটির সংবিধানের শান্তিবাদী নীতির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে ব্যর্থ হয়েছে জাপান।

বরং দেশটি সামরিক সক্ষমতা বাড়ানোর পথে এগিয়ে যাচ্ছে, যা ক্রমেই একটি বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

জাখারোভা বলেন, যুদ্ধকালীন অপরাধ আড়াল করার জাপানি প্রচেষ্টা, সংবিধানের মৌলিক নীতিগুলো পুনর্বিবেচনা এবং তথাকথিত ‘তিনটি পরমাণু নীতিমালা’ সংশোধন নিয়ে নতুন করে আলোচনা—সবকিছুই ইতিহাসের তথ্য বিকৃতির প্রেক্ষাপটে ঘটছে।

তিনি আরও বলেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির যুদ্ধাহতদের স্মরণে জাতীয় অনুষ্ঠানে দেওয়া বক্তব্য, ইয়াসুকুনি মন্দিরে তার আনুষ্ঠানিক নিবেদন এবং মন্দিরটিতে জাপানি সরকারি কর্মকর্তাদের যাতায়াত দেশটির পুনঃসামরিকীকরণের প্রবণতারই প্রকাশ।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমিসহ সরকারি কর্মকর্তাদের ইয়াসুকুনি মন্দিরে যাওয়া নিয়েও সমালোচনা করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

আজাদ/ জেনিফার

তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.