Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

নতুন দূতাবাস প্রকল্পের অনুমোদন বিলম্বে যুক্তরাজ্যের যুক্তি অগ্রহণযোগ্য: চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
নতুন দূতাবাস প্রকল্পের অনুমোদন বিলম্বে যুক্তরাজ্যের যুক্তি অগ্রহণযোগ্য: চীন
ডিসেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: লন্ডনে চীনের নতুন দূতাবাস ভবন নির্মাণের অনুমোদন বিলম্বিত করার জন্য যুক্তরাজ্য সরকারের দেওয়া যুক্তি পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মঙ্গলবার যুক্তরাজ্য সরকার আবারও লন্ডনে চীনকে একটি নতুন দূতাবাস কমপ্লেক্স নির্মাণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত বিলম্বিত করেছে। এর আগে সময়সীমা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এখন তা ২০ জানুয়ারি পর্যন্ত ঠেলে দেওয়া হয়েছে। বিলম্বের বিষয়ে জানতে চাওয়া হলে লিন বলেন, ‘প্রকল্পের জন্য চীনের আবেদন অনেক আগেই সম্পন্ন হয়েছে।’ চীন এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। পরিস্থিতি গুরুত্ব সহকারে মূল্যায়ন করে বৈধ স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.