ফয়সল আবদুল্লাহ
শাংহাইভিত্তিক ফিউশন স্টার্টআপ এনার্জি সিঙ্গুলারিটি জানিয়েছে, তাদের উচ্চ-তাপমাত্রা সুপারকন্ডাক্টিং (এইচটিএস) টোকামাক এইচএইচ৭০ বাণিজ্যিকভাবে নির্মিত ফিউশন ডিভাইসের মধ্যে বিশ্বে প্রথমবারের মতো ১,৩৩৭ সেকেন্ড স্থিতিশীল ও দীর্ঘ-পালস প্লাজমা কারেন্ট বজায় রাখতে সক্ষম হয়েছে, যা এ গবেষণায় একটি রেকর্ড।
নিউক্লিয়ার ফিউশন—যাকে ‘কৃত্রিম সূর্য’ বলা হচ্ছে—এটি হচ্ছে মূলত সূর্যের তাপ-নিউক্লিয়ার বিক্রিয়ার মতো একটি সিস্টেম তৈরি করে তা থেকে পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের প্রযুক্তি। শূন্য কার্বন নিঃসরণ ও বিপুল শক্তি সম্ভাবনার কারণে একে মানবজাতির জ্বালানি সংকটের চূড়ান্ত সমাধান হিসেবে দেখা হয়।
২০২১ সালে প্রতিষ্ঠিত এনার্জি সিঙ্গুলারিটি চীনের প্রথম বেসরকারি ফিউশন এনার্জি কোম্পানি। তারা ২০২৪ সালের জুনে বিশ্বের প্রথম এইচটিএস টোকামাক এইচএইচ৭০ চালু করে। এখন পর্যন্ত ডিভাইসটি ৫,৭৫৫টি পরীক্ষা সম্পন্ন করেছে; সর্বশেষ ধাপে হাজার-সেকেন্ড স্তরের পালস অর্জনই ছিল সর্বোচ্চ সাফল্য।
কোম্পানির ভাষ্য অনুযায়ী, এই অগ্রগতি সম্ভব হয়েছে এআই-ভিত্তিক প্লাজমা কন্ট্রোল সিস্টেমের ধারাবাহিক অপ্টিমাইজেশনের মাধ্যমে।
এনার্জি সিঙ্গুলারিটির সহ-প্রতিষ্ঠাতা তোং ক্য বলেন, ‘এই সাফল্য কেবল সময়ের রেকর্ড নয়; বরং এইচটিএস ও এআই নিয়ন্ত্রণ প্রযুক্তির গভীর সমন্বয় যে প্রকৌশলগতভাবে বাস্তবায়নযোগ্য—তা প্রমাণ করেছে। এতে ভবিষ্যতে কম খরচে, উচ্চ দক্ষতার ফিউশন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পথ খুলে গেল।’
তিনি আরও জানান, ‘আমাদের লক্ষ্য—ফিউশন বিদ্যুতের খরচ তাপবিদ্যুতের সমান বা তার চেয়েও কমিয়ে আনা।’
সূত্র: সিএমজি
নতুন মাইলফলকে শাংহাইয়ের ‘কৃত্রিম সূর্য’
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.