Saturday, September 19, 2026
Live

নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.2 (5)
নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন
ডিসেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। মঙ্গলবার একটি লং মার্চ-৪বি ক্যারিয়ার রকেটে উৎক্ষেপণ করা হয় ইয়াওকান-৪৭ নামের নতুন এই স্যাটেলাইট। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে, সকাল ১১:৪১ মিনিটে (বেইজিং সময়) পাঠানো হয় এই স্যাটেলাইট। উৎক্ষেপণের পর স্যাটেলাইটটি পূর্ব নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে। নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইটটি প্রধানত ব্যবহার করা হবে জাতীয় ভূমি জরিপ, নগর পরিকল্পনা, সড়ক নেটওয়ার্ক ডিজাইন, ফসল উৎপাদন পূর্বাভাস, পরিবেশ সুরক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনায়। এই উৎক্ষেপণ ছিল লং মার্চ রকেট সিরিজের ৬১৪তম মিশন। নাহার/জেনিফার তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

4.2
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.