Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
২ মিনিটে পড়া যাবে

নাম রাখা হলো মহাকাশজয়ী চার চীনা ইঁদুরের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
নাম রাখা হলো মহাকাশজয়ী চার চীনা ইঁদুরের
ডিসেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মহাকাশ স্টেশনে সফল অভিযান শেষে বীরদর্পেই ফিরেছে ওরা। মহাকাশচারীদের মতো ওদেরও চাই বিশেষ পরিচয়। আর তাই চার ইঁদুর-নভোচারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে চাইনিজ একাডেমি অব সায়েন্সেস। শনিবার এক অনুষ্ঠানে তাদের নাম ও কার্টুন চিত্র প্রকাশের মাধ্যমে উদযাপন করা হয় তাদের বীরত্ব। ইঁদুরগুলোর নাম— ওয়াংথিয়ান, লানইউয়ে, চুইইয়ুন এবং চুমেং। নামের অর্থ যথাক্রমে—‘আকাশের পানে চেয়ে থাকা’, ‘চাঁদকে ছোঁয়া’, ‘মেঘের পিছু ছোটা’ এবং ‘স্বপ্নকে অনুসরণ’। সিনহুয়া নিউজ এজেন্সির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে প্রস্তাবিত নামের মধ্য থেকে চারটি নাম চূড়ান্ত করা হয়েছে। ইঁদুরগুলোর কার্টুনচিত্রও উন্মোচন করা হয় এদিন। গবেষণা সংস্থা সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর শেনচৌ-২১ মহাকাশযানে চড়ে এই চার ইঁদুর মহাকাশে পাড়ি জমিয়েছিল। ৪৮টি ইঁদুরের মধ্য থেকে শারীরিক সক্ষমতা যাচাই করে ৬, ৯৮, ১৫৪ এবং ১৮৬ নম্বরধারী চারটি ইঁদুরকে বাছাই করা হয়েছিল। ১৪ নভেম্বর শেনচৌ-২০ মিশনের নভোচারীদের সাথে তারা পৃথিবীতে ফিরে আসে। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের প্রাণিবিদ্যা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ লি থিয়ানতা জানান, ইঁদুরগুলো ফেরার পরই আমরা অনেক ধরনের গবেষণা শুরু করেছি। মহাকাশের পরিবেশ স্তন্যপায়ী প্রাণীর শারীরিক গঠন এবং আচরণের ওপর, বিশেষ করে মানসিক চাপ ও খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতায় কী ধরনের প্রভাব পড়ে, তা উদ্ঘাটন করাই ছিল মূল লক্ষ্য। এই মহাকাশ অভিযানকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করতে চীনের ন্যাশনাল জুয়োলজিক্যাল মিউজিয়ামে ‘ফ্লাইং মাইস’ থিমে এক মাসব্যাপী একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.