Tuesday, September 8, 2026
Live

নির্দিষ্ট দেশের কাছে জলবায়ু ক্ষতিপূরণ চাচ্ছে না নেপাল: পররাষ্ট্রমন্ত্রী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নির্দিষ্ট দেশের কাছে জলবায়ু ক্ষতিপূরণ চাচ্ছে না নেপাল: পররাষ্ট্রমন্ত্রী

চীনসহ নির্দিষ্ট কোন দেশের কাছে আলাদাভাবে ‘জলবায়ু ক্ষতিপূরণ’ চাওয়ার নেপালের কোন পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিপূরণের বিষয় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামোগত কনভেনশন এবং প্যারিস চুক্তির সার্বিক কাঠামোর অধীনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি করবে নেপাল।

বৃহস্পতিবার নেপালে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাং মাওমিংয়ের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। এ সময় যেকোন সংকটে চীনের উদার ও সময়োপযোগী সহায়তার জন্য নেপালের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নেপাল ও চীন হিমালয়ের অভিন্ন প্রাকৃতিক বাস্তুতন্ত্রের অংশ এবং উভয় দেশই জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উল্লেখ করে খানাল বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব—চীনের এই দৃষ্টিভঙ্গির সঙ্গে নেপালও একমত পোষণ করে।

বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসের পর থেকে নেপালের দুর্যোগ ত্রাণ কার্যক্রমে চীন যেভাবে বিভিন্ন উপায়ে সহায়তা দিয়ে আসছে তা তুলে ধরেন রাষ্ট্রদূত চাং মাওমিং। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, পারস্পরিক সংহতি ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে দুই দেশের জনগণ এই কঠিন সময় সফলভাবে কাটিয়ে উঠবে।

রাষ্ট্রদূত চাং আরও বলেন, জলবায়ু পরিবর্তন মানবজাতির সামনে অভিন্ন চ্যালেঞ্জ এবং এর প্রভাব থেকে কোন দেশের পক্ষেই দূরে থাকা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলো কার্যকরভাবে প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারে চীন প্রস্তুত।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.