Tuesday, September 8, 2026
Live

নেপালের উদ্ধার অভিযানে আবহাওয়া-বিষয়ক সহায়তা দিচ্ছে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নেপালের উদ্ধার অভিযানে আবহাওয়া-বিষয়ক সহায়তা দিচ্ছে চীন

নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে আবহাওয়া-বিষয়ক সহায়তা জোরদার করেছে চীন। গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্তবর্তী এলাকায় প্রাণঘাতী ভূমিধসের পর দেশটির উদ্ধার অভিযানে আবহাওয়ার তথ্য, পূর্বাভাস ও আগাম সতর্কতা ব্যবস্থা দিয়ে সহায়তা করছে চীনা আবহাওয়া কর্তৃপক্ষ।

চীনের আবহাওয়া প্রশাসন (সিএমএ) জানিয়েছে, দুর্যোগের পরপরই নেপালের আবহাওয়া বিভাগের সঙ্গে ভিডিও পরামর্শের মাধ্যমে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করা হয়। এরপর থেকে নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য নিয়মিত আবহাওয়া-বিষয়ক সহায়তা দেওয়া হচ্ছে।

নেপালের জন্য একটি বিশেষ আবহাওয়া সহায়তা দল গঠন করেছে চীন। দলটি ইংরেজিতে প্রতিদিন আবহাওয়া পর্যবেক্ষণ ও পূর্বাভাস প্রতিবেদন সরবরাহ করছে, যাতে উদ্ধারকারীরা সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার বিষয়ে আগাম প্রস্তুতি নিতে পারেন।

চীন নেপালকে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আবহাওয়া আগাম সতর্কতা ব্যবস্থা ‘মাচু’-এর মাধ্যমে বিভিন্ন আবহাওয়া-বিষয়ক তথ্যও দিচ্ছে। নেপালের প্রয়োজন অনুযায়ী দ্রুত এই ব্যবস্থাটির একটি ক্লাউডভিত্তিক সংস্করণ তৈরি করা হয়েছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.