Tuesday, September 8, 2026
Live

নেপালের জন্য চীনের দ্বিতীয় দফার ত্রাণ সামগ্রী আজ পাঠানো হয়েছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নেপালের জন্য চীনের দ্বিতীয় দফার ত্রাণ সামগ্রী আজ পাঠানো হয়েছে

সেপ্টেম্বর ১: নেপালের জন্য চীনের দ্বিতীয় দফার ত্রাণ সামগ্রী আজ (মঙ্গলবার) পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে ড্রোন, ডিএনএ পরীক্ষা যন্ত্র ও রিএজেন্ট, পানি শোধন সরঞ্জাম এবং জরুরি আলোক সরঞ্জামের মতো নেপালের জন্য অত্যন্ত জরুরি সামগ্রী। এ ছাড়া, চীনের ডিএনএ শনাক্তকরণ বিশেষজ্ঞ দলও দুর্যোগ কবলিত এলাকায় গিয়ে স্থানীয় কর্তৃপক্ষকে সরাসরি সহায়তা দেবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানিয়েছেন।

কুও চিয়া খুন বলেন, নেপালের দুর্গত এলাকায় জরুরি সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক ত্রাণ সহযোগিতা জোরদার করা চীনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, যা নেপালের প্রতি চীনের সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ। চীন নেপালের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে, এই কঠিন সময় কাটিয়ে উঠতে একসাথে কাজ করবে এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে প্রতিবেশীসুলভ ঐতিহ্যবাহী বন্ধুত্ব তুলে ধরবে।

(রুবি/তৌহিদ/স্বর্ণা)

外交部:中方对尼泊尔第二批援助物资今天启运

9月1日,外交部发言人郭嘉昆主持例行记者会。总台央视记者提问:昨天,发言人介绍了中方向尼泊尔提供救灾援助的情况,后续中方还计划为尼泊尔救灾提供哪些支持?

郭嘉昆表示,对尼泊尔受灾地区提供紧急援助,开展国际救援合作,是中方作出的重要政治决定,体现了对尼方的友好情谊。中方对尼泊尔第二批援助物资预计今天启运,其中包括无人机、DNA检测仪和试剂、净水设备、照明设备等尼方急需物资。中方DNA鉴定专家也将奔赴灾区一线协助尼方工作。

中国将同尼泊尔坚定站在一起,携手共克时艰,以实际行动诠释邻里传统友谊。

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.