নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্তৃপক্ষ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছে যে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টা পর্যন্ত ভূমিধস-কবলিত এলাকা থেকে ৬২৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ২,৪২৬জন এখনও নিখোঁজ রয়েছেন।
কাঠমান্ডু প্রশাসনিক কার্যালয় সেদিন এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে রাসুয়া, নুয়াকোট এবং তাডিং জেলার ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কাঠমান্ডুর বিভিন্ন গোষ্ঠী, প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের কাছে ত্রাণ সামগ্রী সরবরাহের আবেদন জানিয়েছে।
গতকাল (শুক্রবার) কাঠমান্ডু পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, নেপাল সরকার উদ্ধারকার্য এবং মৃতদেহ শনাক্তকরণে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা করার অনুমতি দেবে।
লিলি/তৌহিদ/স্বর্ণা