নেপালে চীনের পাঠানো জরুরি ত্রাণ ও সহায়তা সামগ্রীর চতুর্থ চালান পৌঁছেছে। মঙ্গলবার আকাশপথে এসব ত্রাণসামগ্রী নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
নেপালে অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, এবারের চালানে মূলত উদ্ধারকাজে ব্যবহৃত হোভারক্রাফট, স্টেইনলেস স্টিলের স্থায়ী-চুম্বকযুক্ত বন্যা নিয়ন্ত্রণ পাম্প, ব্যাকআপ ব্যাটারি, মরদেহ সংরক্ষণের ক্যাবিনেট, সৌরবাতি এবং অন্যান্য জরুরি সামগ্রী রয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও কার্যকর করতে এসব সরঞ্জাম নেপালকে সহায়তা করবে বলে জানিয়েছে চীনা দূতাবাস।
সূত্র: সিএমজি