নেপালে সম্প্রতি ঘটে যাওয়া আকষ্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চীনের পাঠানো প্রথম দফার জরুরি ত্রাণসামগ্রী রোববার কাঠমান্ডুতে পৌঁছেছে। একই ফ্লাইটে চার সদস্যের একটি চীনা টানেল উদ্ধারকারী দলও নেপালে পৌঁছায়, যারা উদ্ধারকাজে সহযোগিতা করবেন।
ত্রাণসামগ্রীর এই প্রথম চালানে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, শুকনো খাবার এবং ফার্স্ট এইড কিটের মতো অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, গেল ২৬ আগস্ট নেপালের উত্তরাঞ্চলে আঘাত হানা এই ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত ৬৭৫ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ প্রায় তিন হাজার মানুষ।
সূত্র: সিএমজি বাংলা