সম্প্রতি নেপালে ঘটে যাওয়া আকস্মিক আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধসের ঘটনায় আটকে পড়া চীনা নাগরিকদের সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নিয়েছে নেপালে অবস্থিত চীন দূতাবাস। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে এখন পর্যন্ত মোট ৯৪ জন চীনা নাগরিককে সফলভাবে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার এক আনুষ্ঠানিক এই তথ্য নিশ্চিত করেছে বিবৃতিতে দূতাবাস।
২৬ আগস্ট নেপালের উত্তরাঞ্চলে আঘাত হানা আকস্মিক বন্যা ও ভূমিধস ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। প্রাকৃতিক এই দুর্যোগের পরপরই চীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধারকাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এর অংশ হিসেবে রোববারই নেপালের রাজধানী কাঠমান্ডুতে এসে পৌঁছায় চীনের পাঠানো প্রথম দফার জরুরি ত্রাণসামগ্রী।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্যে জানা গেছে, এই ভয়াবহ ভূমিধস ও দুর্যোগে দেশটিতে এখন পর্যন্ত ৬৭৫ জনের প্রাণহানি ঘটেছে এবং এখনো নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজারের মতো মানুষ। চরম এই মানবিক সংকটের মধ্যে আটকে পড়া বিদেশিদের নিরাপদে সরিয়ে আনার ক্ষেত্রে চীনা দূতাবাসের এই উদ্যোগ পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।
সূত্র: সিএমজি বাংলা