Tuesday, September 8, 2026
Live

পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় নতুন ধরনের বিদ্যুৎ গ্রিড নির্মাণ করবে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় নতুন ধরনের বিদ্যুৎ গ্রিড নির্মাণ করবে চীন

দেশের বিদ্যুৎ ব্যবস্থার নিরাপদ ও পরিচালনা নিশ্চিত এবং এর চাহিদা ভালোভাবে মেটাতে পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) চলাকালে নতুন ধরনের বিদ্যুৎ গ্রিডের আধুনিক মানের বিকাশকে এগিয়ে নেবে চীন। বুধবার এ কথা জানিয়েছে দেশটির জাতীয় জ্বালানি প্রশাসন।

জাতীয় জ্বালানি প্রশাসনের সংজ্ঞা অনুযায়ী, নতুন বিদ্যুৎ গ্রিডের মধ্যে মেরুদণ্ডস্বরূপ গ্রিড নির্মাণ এবং বিভিন্ন স্তরের বিদ্যুৎ গ্রিডের সমন্বিত উন্নয়ন দুটিই অন্তর্ভুক্ত। তথ্যপ্রযুক্তিনির্ভর পরিচালন ব্যবস্থার মাধ্যমে এসব গ্রিড পরিচালিত হবে। মজবুত, এআইভিত্তিক এবং ডিজিটাল বিদ্যুৎ গ্রিড নির্মাণে চীনের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে এ উদ্যোগকে।

জাতীয় জ্বালানি প্রশাসন জানায়, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত চীনে বিদ্যুতের চাহিদা প্রতিবছর গড়ে প্রায় ৫ শতাংশ হারে বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সময়ে মোট বিদ্যুৎ উৎপাদনে নতুন জ্বালানির অংশ আরও বাড়বে এবং উচ্চ পর্যায়ের শিল্প খাতে উচ্চমানের সবুজ বিদ্যুতের চাহিদাও ক্রমাগত বৃদ্ধি পাবে। ফলে নতুন ধরনের বিদ্যুৎ গ্রিড নির্মাণের ওপর আরও বেশি গুরুত্ব আরোপ করতে হবে।

শিল্পের উন্নয়ন এবং জনগণের বিদ্যুতের চাহিদা আরও ভালোভাবে মেটাতে বহুমুখী সহায়তা ও নিশ্চয়তা জোরদার করা হবে। পাশাপাশি বিদ্যুৎ গ্রিডের সঙ্গে নতুন জ্বালানির কার্যকর সমন্বয় ও ব্যবহার, উচ্চমানের বিদ্যুৎ সরবরাহ এবং গণনাশক্তি ও বিদ্যুৎশক্তির সমন্বয়ের মতো নতুন ধরনের ব্যবসায়িক কার্যক্রমের উপযোগী গ্রিড সেবা উন্নয়নে কাজ করা হবে।

এই উদ্যোগের আওতায় ছয় ধরনের নেটওয়ার্ক বা অবকাঠামোগত ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.