Tuesday, September 8, 2026
Live

পণ্যভোগে গতি আনতে চীনের নতুন ২০ দফা পরিকল্পনা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পণ্যভোগে গতি আনতে চীনের নতুন ২০ দফা পরিকল্পনা

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬-২০৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পণ্যভোগ বাড়াতে ২০টি পদক্ষেপ ঘোষণা করেছে চীন। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়সহ সাতটি সরকারি বিভাগ এ সংক্রান্ত বাস্তবায়ন নির্দেশিকা প্রকাশ করে।

নির্দেশিকায় গাড়ি কেনাবেচা ও ব্যবহারে অযৌক্তিক বিধিনিষেধ দূর করা, পুরনো গাড়ির বাজার ব্যবস্থাপনা মানসম্মত করা, ব্যবহৃত গৃহস্থালি পণ্য পুনর্ব্যবহার এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া দৈনন্দিন পণ্যভোগ বাড়াতে খাদ্য, পানীয়, বস্ত্র ও পোশাকের সরবরাহ উন্নয়ন, কৃষিপণ্য উৎপাদন ও বাজারের মধ্যে সংযোগ জোরদার এবং সাংস্কৃতিক ও ক্রীড়া পণ্যের সরবরাহ বাড়ানোর কথাও বলা হয়েছে।

গুরুত্ব দেয়া হয়েছে বয়স্ক ও শিশুদের জন্য উপযোগী পণ্য তৈরির পাশাপাশি ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর আধুনিকায়নের ওপরও।

এ ছাড়া সবুজ, স্মার্ট ও স্বাস্থ্যভিত্তিক পণ্যভোগের বাজার সম্প্রসারণ, নতুন জ্বালানি যান ও সাশ্রয়ী গৃহস্থালি যন্ত্রের ব্যবহার বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন ভোগের ক্ষেত্র তৈরির উদ্যোগ নেয়া হবে।

লুৎফর/জেনিফার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.