Saturday, August 29, 2026
Live

পরবর্তী প্রজন্মের যোগাযোগ ও কম্পিউটিং নেটওয়ার্ক গঠনে গতি আনছে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পরবর্তী প্রজন্মের যোগাযোগ ও কম্পিউটিং নেটওয়ার্ক গঠনে গতি আনছে চীন

তথ্য ও যোগাযোগ খাতের উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করতে পরবর্তী প্রজন্মের যোগাযোগ ও কম্পিউটিং নেটওয়ার্কের পরিকল্পনা এবং নির্মাণকাজ ত্বরান্বিত করবে চীন। একই সঙ্গে ৬জি প্রযুক্তির গবেষণা ও উন্নয়ন কার্যক্রমও জোরদার করা হবে বলে জানিয়েছেন দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (এমআইআইটি) উপ-মন্ত্রী সিন কুওবিন।

সম্প্রতি বেইজিংয়ে স্টেট কাউন্সিলের তথ্য অফিসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিন কুওবিন।

সংবাদ সম্মেলনে সিন কুওবিন বলেন, আমরা তথ্য ও যোগাযোগ খাতের উচ্চমানের উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করব। এর অংশ হিসেবে পরবর্তী প্রজন্মের যোগাযোগ ও কম্পিউটিং নেটওয়ার্কের পরিকল্পনা ও নির্মাণ ত্বরান্বিত করা হবে।

এছাড়া প্রধান প্রধান শিল্প খাতে ৫জি ও ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেটের বড় পরিসরে প্রসার ও ব্যবহার বাড়ানো, ৬জি প্রযুক্তির গবেষণা ও উন্নয়ন জোরদার করা, নেটওয়ার্ক ও ডেটা নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি করা এবং তথ্য ও যোগাযোগ খাতের প্রতিযোগিতামূলক সুবিধা ও শীর্ষ অবস্থান সুসংহত করা হবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.