Tuesday, September 8, 2026
Live

পররাষ্ট্রমন্ত্রীর সফরের আগে মেক্সিকোর সঙ্গে গভীর আলোচনায় আগ্রহী চীন: মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পররাষ্ট্রমন্ত্রীর সফরের আগে মেক্সিকোর সঙ্গে গভীর আলোচনায় আগ্রহী চীন: মুখপাত্র

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী রবার্তো ভেলাস্কো আলভারেজের আসন্ন চীন সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক উদ্বেগের আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মেক্সিকোর সঙ্গে মতবিনিময় করতে চায় চীন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ কথা জানান।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে রবার্তো ভেলাস্কো আলভারেজ ৬ থেকে ৭ সেপ্টেম্বর চীন সফর করবেন। বৃহস্পতিবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখপাত্র কুও চিয়াখুন।

তিনি বলেন, মেক্সিকো লাতিন আমেরিকার একটি প্রধান দেশ এবং একটি গুরুত্বপূর্ণ উদীয়মান বাজার। চীন ও মেক্সিকো পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদার। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে গত পাঁচ দশকে চীন-মেক্সিকো সম্পর্ক ক্রমাগত গভীরতর হয়েছে, যেখানে সর্বক্ষেত্রে ফলপ্রসূ বিনিময় ও সহযোগিতা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা বিদ্যমান।

মুখপাত্র আরও বলেন, আসন্ন সফর হবে এপ্রিলে দায়িত্ব গ্রহণের পর জনাব ভেলাস্কোর প্রথম চীন সফর। এই সফরের মাধ্যমে চীন আশা করে যে, উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়াবলী নিয়ে গভীর মতবিনিময় করবে, রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও বাড়বে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.