ডিসেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: পরিবেশবান্ধব কারখানাগুলোকে আর্থিক সহায়তা দিতে 'সবুজ অর্থায়নের' শীর্ষক একটি উন্নত ও কার্যকর পদ্ধতি প্রণয়ের ঘোষণা দিয়েছে চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক।
সরকারি তথ্য অনুসারে, চীনের পরিবেশবান্ধব কারখানাগুলোর উৎপাদন দেশটির মোট উৎপাদন মূল্যের ২০ শতাংশের বেশি। এখন পর্যন্ত, চীন প্রায় ৬ হাজার ৪৩০টি জাতীয়-স্তরের পরিবেশবান্ধব কারখানা তৈরি করেছে।
এই আর্থিক সহায়তা মূলত গবেষণা ও উন্নয়ন এবং শিল্প প্রতিষ্ঠা সংক্রান্ত প্রকল্প, প্রযুক্তির পরিবর্তন ও মানোন্নয়ন, কার্বন-মুক্ত কারখানা তৈরির মতো প্রকল্পে দেওয়া হবে।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
Advertisement