Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

পরীক্ষামূলকভাবে উড়ল চীনের তৈরি চিউথিয়ান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
পরীক্ষামূলকভাবে উড়ল চীনের তৈরি চিউথিয়ান
ডিসেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে চীনের তৈরি বড় আকারের ড্রোন ‘চিউথিয়ান’। বৃহস্পতিবার উড্ডয়নটি সম্পন্ন হয় উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের পুছেং এলাকায়। ১৬ দশমিক ৩৫ মিটার লম্বা এবং ২৫ মিটার উইংসপ্যানের এই ড্রোনের সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১৬ টন। ছয় টন পর্যন্ত পে-লোড বহন করতে সক্ষম এটি। চিউথিয়ান টানা ১২ ঘণ্টা আকাশে উড়তে পারে এবং একনাগাড়ে যেতে পারে সাত হাজার কিলোমিটার। ড্রোনটি তৈরি করেছে এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিক)। তারা জানায়, বিস্তৃত গতিসীমা এবং স্বল্প দূরত্বে টেকঅফ-ল্যান্ডিং সুবিধার কারণে ড্রোনটি বিভিন্ন বেসামরিক কাজে ব্যবহার করা যাবে। মডুলার পে-লোড সিস্টেমের মাধ্যমে দূরবর্তী অঞ্চলে ভারী মালামাল পৌঁছে দিতে পারবে চিউথিয়ান। এ ছাড়া জরুরি যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূ-সমীক্ষা এবং মানচিত্রের কাজসহ নানা মিশনও পরিচালনা করতে পারবে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিজিটিএন

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.