কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের দলীয় তত্ত্বের বোঝাপড়া গভীর, দলের প্রতি আনুগত্যে জোর দেয়া এবং নিজেদের দায়িত্ব পালনের দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিসি সেন্ট্রাল কমিটির পার্টি স্কুলের সভাপতি ছাই ছি। শনিবার পার্টি স্কুলের ২০২৬ সালের শরৎ সেমিস্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এক ভাষণে তিনি এই আহ্বান জানান।
এ সময় ছাই ছি বলেন, তাত্ত্বিক শিক্ষাকে বাস্তব পদক্ষেপে রূপান্তর করতে হবে এবং কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ প্রদর্শনে উদাহরণ সৃষ্টি করতে হবে। পাশাপাশি ভালো কাজের সঠিক মূল্যায়ন ও অনুধাবন গড়ে তোলার ওপর তিনি জোর দেন।
তিনি কর্মকর্তাদের ভালোভাবে তাদের পড়াশোনা শেষ করার আহ্বান জানান এবং পার্টি স্কুল কর্তৃপক্ষকে সুচারুভাবে শিক্ষাদান কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।
সূত্র: সিএমজি বাংলা