Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

পালাউয়ের অপপ্রচার সফল হবে না: চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
পালাউয়ের অপপ্রচার সফল হবে না: চীন

সম্প্রতি চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় অপপ্রচার চালিয়ে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের (পিআইএফ) অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান প্রভাবিত করার পালাউয়ের অপচেষ্টা সফল হবে না বলে সতর্ক করেছে চীন। বৃহস্পতিবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।

মুখপাত্র বলেন, ‘এই পরীক্ষার বিষয়ে চীন এর আগেই একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করেছে। কিন্তু দ্বীপরাষ্ট্র পালাউ বারবার বিষয়টি উত্থাপন করে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান প্রভাবিত করার অসৎ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তাদের এই উদ্দেশ্য সফল হবে না।"

শান্তিপূর্ণ উন্নয়নের প্রতি দেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘চীন সবসময় শান্তিপূর্ণ উন্নয়নে বিশ্বাস করে এবং আমাদের জাতীয় প্রতিরক্ষা নীতিটি মূলত প্রতিরক্ষামূলক। আমরা কখনো সামরিক প্রসারে লিপ্ত হইনি। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখতে এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে কাজ করতে চীন সবসময় প্রস্তুত রয়েছে।’

শুভ/লুৎফর

তথ্য ও ছবি: সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.