পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২৬-২০৩০) সময়কালে বাজার স্থিতিশীলকরণ ব্যবস্থা জোরদার এবং পুঁজিবাজারের সুষ্ঠু কার্যক্রম বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে চীনের শীর্ষ সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থা এবং চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন-সিএসআরসি।
বৃহস্পতিবার বেইজিংয়ে, সিএসআরসির ভাইস চেয়ারম্যান লি চাও সংবাদ সম্মেলনে বলেন, নিয়ন্ত্রক সংস্থাটি বাজারের স্থিতিশীলতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রসার এবং ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেবে।
লি বলেন, পুঁজিবাজারের অভ্যন্তরীণ স্থিতিশীলতা আরও জোরদার করব। সাম্প্রতিক বছরগুলোর অভিজ্ঞতা ও কার্যক্রমকে কাজে লাগিয়ে আমরা বাজার স্থিতিশীলকরণ ব্যবস্থা শক্তিশালী করা এবং বাজারকে স্থিতিশীলকারী শক্তিগুলোর পরিসর বৃদ্ধি অব্যাহত রাখবে তারা।
এ ছাড়া, ঝুঁকি পর্যবেক্ষণ, আগাম সতর্কবার্তা প্রদান ও সামগ্রিক বিশ্লেষণ ব্যবস্থা জোরদার করার পাশাপাশি পুঁজিবাজারের সুষ্ঠু কার্যক্রম বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
সূত্র: সিএমজি বাংলা