Tuesday, September 8, 2026
Live

পুতিনের সঙ্গে চীনের ভাইস প্রিমিয়ারের বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পুতিনের সঙ্গে চীনের ভাইস প্রিমিয়ারের বৈঠক

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েসিয়াং। বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে চীন-রাশিয়া সম্পর্ক আরও গভীর করা এবং গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং সুয়েসিয়াং বৈঠকে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের পক্ষ থেকে পুতিনকে আন্তরিক শুভেচ্ছা জানান।

তিং বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত। বিনিয়োগ ও জ্বালানিসহ গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের স্বার্থের আরও গভীর সংযোগ তৈরি করা এবং চীন-রাশিয়া সম্পর্কের উচ্চমানের উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের গুরুত্বও তুলে ধরেন তিং। এবারের ফোরামের প্রতিপাদ্য—‘দ্য ফার ইস্ট: ডেভেলপমেন্ট ফর দ্য বেনিফিট অব পিপল’। তিনি বলেন, এ ফোরাম এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতার বিষয়ে ঐকমত্য গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

চীন ও রাশিয়ার মধ্যে রাশিয়ার ফার ইস্ট অঞ্চল উন্নয়নে সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিং। তিনি বলেন, দুই দেশকে বিদ্যমান সহযোগিতা ব্যবস্থা ও নীতিগত সহায়তাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে।

জবাবে পুতিন তিং সুয়েসিয়াংয়ের মাধ্যমে সি চিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ১১তম ইস্টার্ন ইকোনমিক ফোরামে তার অংশগ্রহণকে স্বাগত জানান।

পুতিন বলেন, চলতি বছর চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ২৫ বছর পূর্তি। দুই দেশের যৌথ প্রচেষ্টায় রাশিয়া-চীন সম্পর্ক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিতে চীনের সঙ্গে কৌশলগত সমন্বয় ও সহযোগিতা জোরদারে রাশিয়া প্রস্তুত বলেও জানান পুতিন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.