Friday, June 12, 2026
Live

পুনর্মিলনই ইতিহাসের সাধারণ প্রবণতা ও সঠিক পথ: তাইওয়ান বিষয়ক অফিস

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পুনর্মিলনই ইতিহাসের সাধারণ প্রবণতা ও সঠিক পথ: তাইওয়ান বিষয়ক অফিস
নভেম্বর ৮: চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র ছেন বিন হুয়া গতকাল (শুক্রবার) এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ২০১৫ সালের ৭ নভেম্বর তাইওয়ান প্রণালীর উভয় পারের নেতাদের মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকটি ছিল সাধারণ সম্পাদক সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি আন্তঃপ্রণালী সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নকে নির্দেশনা দিয়েছে এবং জাতীয় পুনর্মিলনের মহান পরিকল্পনাকে এগিয়ে নিয়ে গেছে। তিনি বলেন, তাইওয়ান প্রণালীর দুই পারের নেতাদের সেই ঐতিহাসিক বৈঠক এবং পরবর্তীকালে আন্তঃপ্রণালী সম্পর্কের বিকাশ পুরোপুরি প্রমাণ করে যে, যতক্ষণ "১৯৯২ সালের ঐক্যমত্য" মেনে চলা হয় এবং "তাইওয়ানের স্বাধীনতা"র বিরোধিতা করা হয়, ততক্ষণ আন্তঃপ্রণালী সম্পর্ক শান্তিপূর্ণভাবে বিকশিত হতে পারে, তাইওয়ান প্রণালী শান্তিপূর্ণ ও স্থিতিশীল থাকতে পারে এবং প্রণালীর উভয় পারের স্বদেশীদের স্বার্থ ও কল্যাণ বৃদ্ধি করা যেতে পারে। মুখপাত্র আরও বলেন, একীকরণ হলো ইতিহাসের সাধারণ প্রবণতা এবং সঠিক পথ। "তাইওয়ানের স্বাধীনতা" হলো ইতিহাসের একটি বিপরীত স্রোত এবং এর কোনো ভবিষ্যৎ নেই। যত দ্রুত সম্ভব তাইওয়ান প্রণালীর রাজনৈতিক দ্বন্দ্বের সমাধান করে মাতৃভূমির সম্পূর্ণ পুনর্মিলনের দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমেই কেবল তাইওয়ান প্রণালীতে স্থায়ী শান্তি নিশ্চিত করা সম্ভব। জিনিয়া/তৌহিদ

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.