Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

পৃথিবীতে অবতরণ করেছে চীনের শেনচৌ-২০ রিটার্ন ক্যাপসুল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
পৃথিবীতে অবতরণ করেছে চীনের শেনচৌ-২০ রিটার্ন ক্যাপসুল
জানুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শেনচৌ-২০ মহাকাশযানের রিটার্ন ক্যাপসুল নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে। সোমবার স্থানীয় সময় সকাল ৯ টা৩৪ মিনিটে উত্তর ইনার মঙ্গোলিয়ার তোংফেং অবতরণকরেছে। তবে এতে কোনো নভোচারী ছিলেন না। চীনের ম্যানড স্পেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। সাইট পরিদর্শনে দেখা গেছে, ক্যাপসুলের বাহ্যিক অবস্থা মোটামুটি ঠিক আছে এবং ভিতরের সকল সামগ্রী ভালো অবস্থায় রয়েছে। সংস্থাটি জানিয়, শেনচৌ-২০-এর রিটার্ন মিশন সম্পূর্ণ সফল হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, শেনচৌ-২৩ মহাকাশযান এখন চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারে পৌঁছেছে এবং পরবর্তী রোলিং ব্যাকআপ কাজের জন্য প্রস্তুত। শেনচৌ-২০ মহাকাশযান ২০২৫ সালের ২৪ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। এটি কক্ষপথে থাকা চীনা মহাকাশ স্টেশনে তিনজন নভোচারীকে ছয় মাসের মিশনে পাঠিয়েছিল। মূলত ৫ নভেম্বর নভোচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরানোর জন্য শেনচৌ-২০ নির্ধারিত ছিল। কিন্তু সংস্থার মতে, সেই সময় নিরাপদে ফেরানোর জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি। ক্যাপসুলের জানালায় ছোট ছোট ফাটল দেখা যায়, যা সম্ভবত মহাকাশে থাকা ধ্বংসাবশেষের আঘাতের কারণে হয়েছিল। নাহার/জেনিফার তথ্য ও ছবি-সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.