Saturday, September 12, 2026
Live

প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের অর্থনীতিকে বিশ্ব মানের সঙ্গে তুলনীয় ও প্রতিযোগিতামূলক করে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ জন্য নীতির স্থিতিশীলতা নিশ্চিত, সরবরাহ ব্যয় কমানো, কাস্টমস ব্যবস্থার অটোমেশন এবং ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করার ওপরও জোর দেন তিনি।

বৃহস্পতিবার হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে ‘বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগের সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, তথ্যপ্রযুক্তির কারণে বিনিয়োগকারীরা এখন সহজেই বিভিন্ন দেশের ব্যবসায়িক পরিবেশ যাচাই করতে পারেন। তাই বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশকে অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে হবে।

তিনি জানান, এলডিসি উত্তরণের পর বাণিজ্য সুবিধা ধরে রাখতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করা হচ্ছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি হয়েছে এবং আরও প্রায় ১৩টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে।

বাংলাদেশের উচ্চ সরবরাহ ব্যয় কমানো, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ব্যবসায়িক প্রক্রিয়া ডিজিটালাইজেশন এবং ঝুঁকিভিত্তিক কাস্টমস ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.