Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তিতে সেন্ট্রাল ইনস্টিটিউট অব সোশ্যালিজমকে সি চিন পিংয়ের অভিনন্দন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তিতে সেন্ট্রাল ইনস্টিটিউট অব সোশ্যালিজমকে সি চিন পিংয়ের অভিনন্দন

চীনের সেন্ট্রাল ইনস্টিটিউট অব সোশ্যালিজমের প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উপলক্ষে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান এবং দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং।

মঙ্গলবার পাঠানো এক চিঠিতে সি চিন পিং প্রতিষ্ঠানটির দীর্ঘ ৭০ বছরের কার্যক্রমের প্রশংসা করেন।

চিঠিতে সি বলেন, সেন্ট্রাল ইনস্টিটিউট অব সোশ্যালিজম এমন অনেক ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়েছে, যারা সিপিসির সদস্য না হলেও দলটির আদর্শের সঙ্গে একমত এবং অভিন্ন লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। গত ৭০ বছরে দেশপ্রেমিক ঐক্যফ্রন্টকে সুসংহত ও বিকশিত করতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তিনি প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক প্রশিক্ষণ আরও জোরদার করা, ব্যাপক রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলা এবং পাঠদান ও গবেষণার মান উন্নয়নের পাশাপাশি প্রাতিষ্ঠানিক পরিচালন সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান।

সি চিন পিং আরও বলেন, ঐক্যফ্রন্টের জন্য দক্ষ জনবল গড়ে তোলা, তাত্ত্বিক গবেষণা পরিচালনা এবং নীতিমালা ও আদর্শ প্রচারে প্রতিষ্ঠানটিকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এর মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টি ও রাষ্ট্রের সামগ্রিক কার্যক্রমে আরও কার্যকরভাবে অবদান রাখা সম্ভব হবে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.