Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সভাপতিত্বে চীনের রাষ্ট্রপরিষদের কার্যনির্বাহী সভা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সভাপতিত্বে চীনের রাষ্ট্রপরিষদের কার্যনির্বাহী সভা
জানুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং শুক্রবার রাষ্ট্রপরিষদের কার্যনির্বাহী সভার সভাপতিত্ব করেছেন। কিভাবে সেবাখাতে নতুন উদ্যোগের মাধ্যমে মানুষের ভোক্তা ব্যয় বাড়ানো যায়, তা নিয়েই আলোচনা হয়েছে সভায়। সভায় বলা হয়েছে, ভোক্তা ব্যয় বাড়াতে বিভিন্ন নীতির সমন্বিত প্রভাবকে কাজে লাগানো, মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে খরচ বৃদ্ধিকে যুক্ত করা এবং অর্থনীতির চালিকা শক্তি হিসেবে ভোক্তা ব্যয়ের ভূমিকা শক্তিশালী করা জরুরি। সভায় আরও উল্লেখ করা হয়েছে, সেবাখাতে নতুন উদ্যোগ ও ব্যবসার ধরন, মডেল ও কার্যপরিবেশ সমর্থন করা এবং উচ্চমানের সেবা বাড়ানো। ভোক্তা ব্যয় বাড়াতে দীর্ঘমেয়াদি ব্যবস্থা গড়ে তোলার জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০) অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, শহর ও গ্রামের মানুষের আয় বাড়ানো, অযথাযথ খরচ সীমাবদ্ধতা দূর করা এবং বেতনের ছুটি ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে মানুষের খরচ করার ক্ষমতা ও ইচ্ছা বৃদ্ধি পাবে, ভোক্তা ও শিল্প কাঠামো উন্নত হবে এবং দেশের অভ্যন্তরীণ বাজার শক্তিশালী হবে। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.