আগস্ট ২১: বাংলাদেশের ক্ষমতাসীন দল- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। চীন তাঁর নির্বাচনে অভিনন্দন জানায়। আজ (শুক্রবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র লিন চিয়ান এ অভিনন্দন জানান।
মুখপাত্র বলেন, চীন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দুই দেশের নেতাদের গৃহীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেওয়া, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ করা এবং নতুন যুগে একটি চীন-বাংলাদেশ অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
(তুহিনা/তৌহিদ/শুয়েই)