Sunday, September 20, 2026
Live

ফটোভোলটাইক ও ব্যাটারি পণ্যে রপ্তানি কর রিবেট বাতিল করবে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.6 (5)
ফটোভোলটাইক ও ব্যাটারি পণ্যে রপ্তানি কর রিবেট বাতিল করবে চীন
জানুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: ফটোভোলটাইক ও ব্যাটারি পণ্যসহ একাধিক পণ্যের ক্ষেত্রে রপ্তানি কর রিবেট সমন্বয় বা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চীন। শুক্রবার দেশটির অর্থ মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় কর প্রশাসন যৌথভাবে এ ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়, ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ফটোভোলটাইক পণ্যের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ রপ্তানি কর রিবেট সম্পূর্ণভাবে বাতিল করা হবে। একই সময় থেকে ব্যাটারি পণ্যের ভ্যাট রপ্তানি কর রিবেটের হার বর্তমান ৯ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হবে। পরবর্তীতে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ব্যাটারি পণ্যের রপ্তানি কর রিবেটও পুরোপুরি বাতিল করা হবে। এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে চীনের অভ্যন্তরীণ শিল্পখাত। চায়না ফটোভোলটাইক ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন জানিয়েছে, এ পদক্ষেপ বিদেশি বাজারে যুক্তিসংগত মূল্য কাঠামো পুনরুদ্ধারে সহায়তা করবে এবং চীনের জন্য বাণিজ্যিক বিরোধের ঝুঁকি কমাবে। সংস্থাটি আরও জানায়, দীর্ঘমেয়াদে এই উদ্যোগ রপ্তানি পণ্যের দাম অতিরিক্ত দ্রুত পতন রোধে ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক বাণিজ্য বিরোধের সম্ভাবনাও আরও কমাবে। নাহার/ফয়সল/ আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

4.6
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.