Sunday, August 30, 2026
Live

বর্তমানে ২১৪১জন কর্মীকে প্রথম সারির উদ্ধার অভিযানে নিয়োগ করা হয়েছে: সিচাং প্রেস ব্রিফিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বর্তমানে ২১৪১জন কর্মীকে প্রথম সারির উদ্ধার অভিযানে নিয়োগ করা হয়েছে: সিচাং প্রেস ব্রিফিং

আগস্ট ৩০: আজ (রোববার) সিচাং-এর জিরং ভূমিধস দুর্যোগ সংক্রান্ত প্রেস ব্রিফিং জিরং শহরে অনুষ্ঠিত হয়। ২৬শে আগস্ট সকালে, নেপালের দিকে ভূমিধসের কারণে সিচাং-এর শিগাতসে শহরের জিরং কাউন্টির জিরং বন্দরে ব্যাপক প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটে।

ব্রিফিংয়ে জানানো হয়, দুর্যোগের পর সিচাং দ্রুত স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের প্রথম স্তরের জরুরি প্রতিক্রিয়া এবং স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের প্রথম স্তরের উদ্ধার জরুরি প্রতিক্রিয়া সক্রিয় করে, এবং জিরং কাউন্টি ‘৮.২৬’ ভূমিধস দুর্যোগ জরুরি উদ্ধার কমান্ড সেন্টার ও সম্মুখ কমান্ড সেন্টার গঠন করে। অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে ১২০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন ১০০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে, যা দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগ-পরবর্তী জরুরি পুনর্বাসন কাজে সহায়তা করবে। বর্তমানে, সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ, চায়না ফায়ার অ্যান্ড রেসকিউ টিম, সীমান্তরক্ষী, পুলিশ এবং চায়না আনেনং-সহ বিভিন্ন উদ্ধার বাহিনীর ২১৪১জন কর্মীকে একত্রিত করা হয়েছে, ২৬৯টি উদ্ধার যান এবং ৩৯২২ সেট উদ্ধার সরঞ্জাম মোতায়েন করা হয়েছে প্রথম সারির উদ্ধার অভিযানে। এখন জল, স্থল ও আকাশ—তিন পথেই বিপর্যস্ত মূল এলাকায় প্রবেশের কাজ চলছে।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)

西藏吉隆发布会:目前已动员各类救援力量2141人投入一线搜救

今天(30日),西藏吉隆“8·26”泥石流灾害新闻发布会在吉隆镇举行。8月26日上午,因尼泊尔一侧发生泥石流灾害,造成西藏日喀则市吉隆县吉隆口岸重大人员伤亡、失联。

会上介绍,灾害发生后,西藏迅速启动自治区自然灾害一级应急响应、自治区自然灾害一级救助应急响应,成立吉隆县“8·26”泥石流灾害应急救援指挥部和前方指挥部。财政部、应急管理部紧急拨付1.2亿元资金,国家发改委安排1亿元资金,支持抢险救灾和灾后应急恢复工作。目前,已动员组织解放军、武警、中国消防救援队、边防、公安以及中国安能等各方救援力量2141人,调派救援车辆269辆,救援装备3922套投入一线开展搜救工作。现在,水陆空三路并进挺进受灾核心区

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.