Wednesday, August 26, 2026
Live

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সি চিন পিংয়ের অভিনন্দন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সি চিন পিংয়ের অভিনন্দন

আগস্ট ২৫: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

গতকাল (সোমবার) পাঠানো অভিনন্দনবার্তায় সি চিন পিং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী দেশ। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে তারা সবসময় পরস্পরের প্রতি সম্মান ও সমতার ভিত্তিতে সহাবস্থান করেছে, একে অপরের কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে সমর্থন দিয়েছে এবং নিজ নিজ আধুনিকায়নের পথে পরস্পরের সহযোগী হিসেবে এগিয়ে গেছে। আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যেও দ্বিপক্ষীয় সম্পর্কের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দুটি দেশ।

সি চিন পিং বলেন, বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয় বেইজিং। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যৌথভাবে ঐতিহ্যবাহী বন্ধুত্ব বজায় রাখা, কৌশলগত যোগাযোগ ও বিনিময় জোরদার করা, উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা এগিয়ে নেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা আরও গভীর করতে চীন আগ্রহী।

তিনি বলেন, এর মাধ্যমে নতুন যুগে চীন ও বাংলাদেশের অভিন্ন কল্যাণের সমাজ গঠনকে এগিয়ে নেওয়া এবং দুই দেশের জনগণের জন্য আরও সুফল বয়ে আনা সম্ভব হবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.