Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের শেখানো হবে চীনা ভাষা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের শেখানো হবে চীনা ভাষা
জানুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক: বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের জন্য চীনা ভাষা কোর্স চালু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। মঙ্গলবার বিডার উদ্যোগে বিনিয়োগ আকর্ষণে দক্ষতা বৃদ্ধি নিয়ে দিনব্যাপী এক শিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান। কর্মশালার সভাপতি আশিক চৌধুরী বলেন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সমন্বিত ও ফলপ্রসূ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে দ্রুত ও কার্যকরভাবে দেশকে উপস্থাপন করা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, বিডা, বেজা, মিডা ও পিপিপিএ কর্মকর্তাদের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগিতায় ২৬ জানুয়ারি একটি চীনা ভাষা কোর্স চালু করা হবে। পরে অন্যান্য কর্মকর্তাদেরও এ কোর্সে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.