Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

বাংলাদেশ-চীন বাণিজ্য সহযোগিতায় চায়না চেম্বারের ৬ প্রস্তাব

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
বাংলাদেশ-চীন বাণিজ্য সহযোগিতায় চায়না চেম্বারের ৬ প্রস্তাব

বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে ছয়টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)। বৃহস্পতিবার বিসিসিসিআই প্রেসিডেন্ট মো. খোরশেদ আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানের কাছে দেয়া প্রস্তাবনায় জানিয়েছে, দু’দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার হলেও চীনে বাংলাদেশের রপ্তানি এখনো এক বিলিয়ন ডলারের নিচে।

এ ব্যবধান কমাতে চীনে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের ব্র্যান্ডিং ও প্রচারণা বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে অন্তত ২০টি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেয়া হয়েছে। তা ছাড়া চীনের বাণিজ্য মেলা ও ডিজিটাল মার্কেটপ্লেসে বাংলাদেশি রপ্তানিকারকদের অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

খুনমিংয়ে অনুষ্ঠিত ১০ম চীন-দক্ষিণ এশিয়া মেলায় বাংলাদেশের ১০১টি প্রতিষ্ঠানের অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে ভবিষ্যতে রপ্তানি সক্ষমতা, লাইসেন্স, পণ্যের মান ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় স্বচ্ছ প্রক্রিয়ায় প্রতিষ্ঠান বাছাইয়ের পরামর্শ দিয়েছে এ সংগঠনটি।

এ ছাড়া দক্ষ জনশক্তি গড়ে তুলতে চীনের সহায়তায় ‘বাংলাদেশ-চীন টেকনিক্যাল অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট’ স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.