Wednesday, June 10, 2026
Live

বাণিজ্য ও বিনিয়োগে নতুন সুযোগ এনে দেবে চীন-টোঙ্গা অর্থনৈতিক চুক্তি: চীনা প্রধানমন্ত্রী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বাণিজ্য ও বিনিয়োগে নতুন সুযোগ এনে দেবে চীন-টোঙ্গা অর্থনৈতিক চুক্তি: চীনা প্রধানমন্ত্রী
চীন ও টোঙ্গার মধ্যে সম্প্রতি সই হওয়া এনহান্সড ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বুধবার বেইজিংয়ে টোঙ্গার রাজা ষষ্ঠ টুপুর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী লি বলেন, চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ–এর সঙ্গে টোঙ্গার জাতীয় উন্নয়ন কৌশলের সমন্বয় আরও জোরদার করতে প্রস্তুত। লি ছিয়াং বলেন, চীন টোঙ্গা থেকে উচ্চমানের কৃষিপণ্য ও মৎস্যপণ্য আরও বেশি আমদানি করতে আগ্রহী। পাশাপাশি চীনা কোম্পানিগুলোকে টোঙ্গায় বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে উৎসাহিত করবে। শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, খেলাধুলা এবং স্থানীয় পর্যায়ের বিনিময় কার্যক্রমও বাড়ানোর ওপর তিনি জোর দেন। তিনি আরও বলেন, চীন ও টোঙ্গা জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক সমন্বয় জোরদার করতে পারে। চীন মানবতার অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে চারটি বড় বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়নে টোঙ্গার সক্রিয় ভূমিকার আশা করে। টোঙ্গার রাজা ষষ্ঠ টুপু বলেন, দুই দেশ সবসময়ই একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। তিনি টোঙ্গার ওয়ান চায়না নীতি সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং জাতিসংঘের রেজোলিউশন ২৭৫৮–এর প্রতি পূর্ণ সমর্থন জানান। টোঙ্গা চীনের প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগকেও সমর্থন জানায় এবং দক্ষিণ–দক্ষিণ সহযোগিতা ও বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার এগিয়ে নিতে চীনের সঙ্গে বাড়তি সমন্বয়ে আগ্রহ প্রকাশ করেছে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.