Tuesday, August 25, 2026
Live

বাম্পার ফলন নিশ্চিত করতে দুর্যোগ মোকাবিলায় জোর চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বাম্পার ফলন নিশ্চিত করতে দুর্যোগ মোকাবিলায় জোর চীনের

চলতি বছর বাম্পার ফলন নিশ্চিত করতে কৃষি উৎপাদনে দুর্যোগ প্রতিরোধ ও ক্ষয়ক্ষতি কমানোর কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ কুওচোং।

শুক্রবার চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ে শরৎকালীন শস্য উৎপাদন ও দুর্যোগ মোকাবিলা নিয়ে অনুষ্ঠিত এক ভিডিও সম্মেলনে তিনি এ আহ্বান জানান। লিউ কুওচোং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর একজন সদস্য।

তিনি সম্ভাব্য দুর্যোগের ওপর নিবিড় নজরদারি, সময়মতো পূর্বাভাস ও সতর্কবার্তা প্রদান এবং কৃষকদের প্রয়োজন অনুযায়ী কারিগরি সহায়তা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শস্যের উৎপাদন স্থিতিশীল ও বাড়াতে সব ধরনের কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের নির্দেশ দেন।

শরৎকালীন শস্য উৎপাদনের শেষ পর্যায়ে আবহাওয়াজনিত দুর্যোগ, ফসলের রোগ ও পোকামাকড়ের বিরুদ্ধে প্রতিরোধ ও মোকাবিলা জোরদারের আহ্বান জানান লিউ। এর মাধ্যমে দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।

দুর্যোগের কারণে দারিদ্র্যে পড়ার ঝুঁকিতে থাকা বা পুনরায় দারিদ্র্যে ফিরে যাওয়ার আশঙ্কায় থাকা পরিবারগুলোকে সময়মতো সহায়তা দেওয়ার কথাও বলেন উপ-প্রধানমন্ত্রী। পাশাপাশি কৃষিজমির সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং সমতল অঞ্চলের বন্যাপ্রবণ এলাকাগুলোর ব্যবস্থাপনা জোরদারের আহ্বান জানান তিনি।

স্থানীয় পরিস্থিতি অনুযায়ী দুর্যোগ-পরবর্তী কৃষি উৎপাদন দ্রুত পুনরুদ্ধার এবং উচ্চমানের কৃষিজমি উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন লিউ কুওচোং।

এর আগে বৃহস্পতিবার হ্যপেই প্রদেশ সফর করেন লিউ। সেখানে তিনি শরৎকালীন শস্যের বৃদ্ধি, কৃষিজমি উন্নয়ন, কৃষি উপকরণ এবং কৃষিকাজে আবহাওয়া সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.