Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

বিজ্ঞান ও প্রযুক্তিতে বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্ব চীনের উপ-প্রধানমন্ত্রীর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
বিজ্ঞান ও প্রযুক্তিতে বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্ব চীনের উপ-প্রধানমন্ত্রীর

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে উন্মুক্ততা ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং। বুধবার বেইজিংয়ে আন্তর্জাতিক বিজ্ঞান কাউন্সিলের (আইএসসি) ২০২৬ সালের মধ্যবর্তী সদস্যসভা এবং বেইজিং বিজ্ঞান সংলাপে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং সুয়েসিয়াং বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি হলো মানবজাতির সাধারণ সম্পদ। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে উন্মুক্ততা এবং সহযোগিতাই হলো একমাত্র অনিবার্য পথ।‘

তিনি আরও বলেন, ‘চীন সব পক্ষের সঙ্গে একাডেমিক বিনিময় জোরদার করতে, অত্যাধুনিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং সবার উপকারে আসে—এমন বৈজ্ঞানিক ফলাফল অর্জনে কাজ করতে প্রস্তুত। এর মাধ্যমে বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে অবদান রাখতে চায় বেইজিং।‘

সাক্ষাৎকালে আন্তর্জাতিক বিজ্ঞান কাউন্সিলের প্রেসিডেন্ট পিটার গ্লাকম্যানসহ অন্যান্য বিদেশি প্রতিনিধিরা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনে চীনের অর্জনের প্রশংসা করেন। তারা বিজ্ঞানকে বৈশ্বিক গণসম্পদে পরিণত করতে উন্মুক্ততা ও সহযোগিতার প্রতি সমর্থন জানান। একইসঙ্গে মানবসভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের আরও বড় অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.