জানুয়ারি ৫,সিএমজি বাংলা ডেস্ক: হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল (এইচকেএসএআর) সরকারের অর্থ সচিব পল চ্যান জানিয়েছেন যে, হংকং বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন এবং শিল্প উন্নয়নের একটি শক্তিশালী ইকোসিস্টেম বা পরিবেশ গড়ে তুলতে তাদের প্রচেষ্টা আরও জোরদার করবে।
রোববার নিজের ব্লগ পোস্টে চ্যান উল্লেখ করেন যে, ২ জানুয়ারি বেঞ্চমার্ক হ্যাং সেং সূচক ২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০১৩ সালের পর বছরের প্রথম দিনে বৃদ্ধি পাওয়া সর্বোচ্চ। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে হ্যাং সেং টেক ইনডেক্স ৪ শতাংশ বেড়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আরও বেশি সংখ্যক কোম্পানি হংকংয়ে তাদের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও পেশ করবে। ২০২৫ সালের শেষ নাগাদ উদীয়মান খাতের প্রায় ৪০০টিরও বেশি কোম্পানি আইপিও সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে, যাদের মোট বাজার মূলধন হংকং শেয়ার বাজারের প্রায় ৩০ শতাংশ দখল করবে।
অর্থ সচিব আরও জানান যে, হংকং সরকার বিভিন্ন কোম্পানিকে তাদের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, উন্নত উৎপাদন কেন্দ্র এবং আঞ্চলিক বা বৈশ্বিক সদর দপ্তর হংকংয়ে স্থাপনের জন্য স্বাগত জানাচ্ছে।
তিনি বলেন, দেশি-বিদেশি মিলিয়ে ৬০টিরও বেশি কোম্পানি ইতোমধ্যে হংকং-শেনচেন ইনোভেশন অ্যান্ড টেকনোলজি পার্কে তাদের কার্যক্রম শুরু করেছে। এই কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা জীবন ও স্বাস্থ্য প্রযুক্তি নিয়ে কাজ করছে।
রাসেল/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে হংকংয়ের অঙ্গীকার: অর্থ সচিব
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.