Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

বিজয় দিবসে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
বিজয় দিবসে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ
ডিসেম্বর ১৬,সিএমজি বাংলা ডেস্ক: ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং প্রদর্শনী করছে দেশটি। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে আকাশ থেকে ঝাঁপ দেন। এর মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী যৌথভাবে এই ঐতিহাসিক প্রদর্শনীর আয়োজন করে। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের পুরাতন বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতে আর্মি এভিয়েশন গ্রুপের তিনটি ফ্লাইপাস্টের মাধ্যমে অভিবাদন জানানো হয়। এরপর বিমানবাহিনী ও নৌবাহিনী তাদের এভিয়েশন সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানে অভিবাদন জানায়। এছাড়া দেশের সব হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পরিবার ও শিশু বিকাশ কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। রাসেল/নাহার তথ্য ও ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.