বিদেশি বন্ধুদের চীনে এসে চীনাদের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব উদযাপনে স্বাগত জানায় চীন।
আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ কথা বলেন।
সম্মেলনে সাংবাদিকরা উল্লেখ করেন যে, সম্প্রতি ‘চীনা স্টাইলের জীবনযাপন’ বা লাইফস্টাইল বিষয়ক ভিডিও বিশ্বের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ‘বিকামিং চাইনিজ’ অনলাইনে এক ‘হট টপিকে’ পরিণত হয়েছে। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীন সফরকালে বিদেশি সাংবাদিকদের বলেন, চীনের জীবননিরাপত্তা বেশ ভালো এবং সুবিধাজনক। চীন বসবাসের জন্য অনেক উপযোগী।
এ বিষয়ে মুখপাত্র লিন চিয়ান বলেন, আরও বেশি বিদেশি বন্ধু চীনের উন্নয়ন ও পরিবর্তন অনুভব করতে আগ্রহী হচ্ছেন এবং সুযোগও পাচ্ছেন—বিষয়টি দেখে তিনি খুব আনন্দিত।
আসলে অনেক বিদেশি বন্ধুর চোখে চীনকে জানা বা অনুভব করার বিষয়টি এখন আর কেবল চীনের মহাপ্রাচীর, চাইনিজ কুংফু, পান্ডা ও সুস্বাদু খাবারের মতো ঐতিহ্যবাহী উপাদানের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে বিদেশি বন্ধুরা চীনে ‘কেবল একটি মোবাইল ফোনের’ মাধ্যমে সব কাজ করার সুবিধা উপভোগ করতে পারেন। তারা চীনের হাইস্পিড ট্রেন, ৫জি-র মতো উন্নত অবকাঠামো এবং আকর্ষণীয় হাই-টেক প্রযুক্তিসহ চীনের সংস্কৃতিও উপভোগ করতে পারেন। বিভিন্ন দেশের জনগণের মধ্যে চীনের প্রতি পছন্দ ও আগ্রহ বাড়ছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে চীনে বিদেশিদের আগমন ও বহির্গমন ৮ কোটি ২০ লাখ ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ২৬.৪ শতাংশ বেশি। এর মধ্যে ভিসা-মুক্ত নীতির সুবিধায় বিদেশিদের যাতায়াত বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
বসন্ত উৎসব চীনা সংস্কৃতির শীর্ষ প্রতীক। চীনাদের ঐতিহ্যবাহী ‘অশ্ব বর্ষ’ সমাগত। পরিসংখ্যান অনুযায়ী, গত দুই সপ্তাহে চীনে আসার জন্য বিদেশি বন্ধুদের বিমান টিকিট বুকিং আগের বছরের একই সময়ের তুলনায় ৪০০ শতাংশ বেড়েছে। চীন বিদেশি বন্ধুদের চীনে এসে বসন্ত উৎসব উদযাপন এবং আবেগপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, উষ্ণ ও আনন্দময় চীন উপভোগ করার জন্য স্বাগত জানায়।
সূত্র: সিএমজি
বিদেশি বন্ধুদের চীনে এসে ঐতিহ্যবাহী বসন্ত উৎসব উদযাপনে স্বাগত জানায় বেইজিং
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.