Tuesday, September 8, 2026
Live

বিনিয়োগ ও বাণিজ্য মেলার প্রদর্শনী সামগ্রীর প্রথম চালান চীনে পৌঁছেছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিনিয়োগ ও বাণিজ্য মেলার প্রদর্শনী সামগ্রীর প্রথম চালান চীনে পৌঁছেছে

সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ২৬তম আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলা (সিআইএফআইটি) উপলক্ষে প্রদর্শনী সামগ্রীর প্রথম চালান শনিবার চীনের সিয়ামেনে পৌঁছেছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে এসব সামগ্রী চীনে প্রবেশ করে।

প্রথম চালানে সার্বিয়া থেকে পাঠানো মোট ২২০টি পণ্য রয়েছে। এর মধ্যে হাতে বোনা বেল্ট, পিরোট ধাঁচের হাতে তৈরি কার্পেট এবং সার্বিয়ার ঐতিহ্যবাহী বিভিন্ন লোকজ হস্তশিল্প রয়েছে।

পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলীয় শহর সিয়ামেনে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৯৯৭ সালে প্রথম এই মেলার আয়োজন করা হয়। এরপর থেকে সিআইএফআইটি আন্তর্জাতিক বিনিয়োগ বাড়ানো এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.