Sunday, September 20, 2026
Live

বিশ্বের সবচেয়ে বড় ইভি চার্জিং নেটওয়ার্ক এখন চীনে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 5.0 (5)
বিশ্বের সবচেয়ে বড় ইভি চার্জিং নেটওয়ার্ক এখন চীনে
জানুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীন এখন বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক যান (ইভি) চার্জিং নেটওয়ার্ক পরিচালনা করছে। এতে ৪ কোটির বেশি নতুন জ্বালানির গাড়ির চার্জিং চাহিদা পূরণ হচ্ছে। বুধবার এ তথ্য জানিয়েছে চীনের জাতীয় জ্বালানি প্রশাসন (এনইএ)। এনইএ’র তথ্যানুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ চীনে মোট ইভি চার্জিং স্টেশন দাঁড়িয়েছে ২ কোটি ৯ হাজার ২০০টিতে। ২০২৫ সালে চার্জিং অবকাঠামোর সম্প্রসারণ ছিল বেশ দ্রুত। ১৮ মাসেই এই সংখ্যা ১ কোটি থেকে বেড়ে ২ কোটিতে পৌঁছায়। প্রতিটি পাবলিক ইভি চার্জিং স্থাপনার গড় বিদ্যুৎক্ষমতা বেড়ে হয়েছে ৪৬.৫ কিলোওয়াট, যা আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি। এ ছাড়া, চীনের এক্সপ্রেসওয়ে সার্ভিস এরিয়াগুলোর ৯৮ শতাংশের বেশি স্থানে ৭১ হাজার ৫০০টি চার্জিং পাইল স্থাপন করা হয়েছে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

5.0
out of 5
★★★★★
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.