ডিসেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীন জাতিসংঘের মানবাধিকার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয় এবং বহু দেশের সঙ্গে মানবাধিকার বিষয়ে বিনিময় ও সহযোগিতা বজায় রেখেছে। বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এমনটা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। তিনি বলেন, চীন বিশ্বব্যাপী মানবাধিকার উন্নয়নে আরও ইতিবাচক শক্তি যোগ করতে প্রস্তুত।
১০ ডিসেম্বরের মানবাধিকার দিবস উপলক্ষে কুও বলেন, এ বছর জাতিসংঘের প্রতিষ্ঠার ৮০ বছর, ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস গৃহীত হওয়ার ৭৭ বছর এবং মানবাধিকার দিবস ঘোষণার ৭৫ বছর।
তিনি বলেন, চীন মানবাধিকার সম্মান ও সুরক্ষাকে গুরুত্ব দেয় এবং সময়ের প্রবণতা ও জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানবাধিকার উন্নয়নপথ অনুসরণ করে।
কুও জানান, বেইজিংয়ে চীন আয়োজিত অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক দ্বিতীয় কর্মশালায় এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ওশেনিয়ার ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এ ছাড়া জাতিসংঘের কর্মকর্তা ও বিশেষজ্ঞরাও যুক্ত হয়েছেন। বৈঠকে বিভিন্ন পক্ষ এসব অধিকার বাস্তবায়নে ব্যাপক মতৈক্যে পৌঁছেছে।
তিনি অভিযোগ করেন, কিছু দেশ মানবাধিকারকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা বৈশ্বিক মানবাধিকার শাসনব্যবস্থার জন্য গুরুতর চ্যালেঞ্জ। অতীতের যুদ্ধাপরাধ কিংবা বর্তমানের বৈষম্যমূলক নীতি থেকে এসব দেশ এখনও শিক্ষা নেয়নি বলেও তিনি উল্লেখ করেন।
কুও বলেন, সংশ্লিষ্ট দেশগুলোকে নিজেদের মানবাধিকার সমস্যার সমাধানে মনোযোগী হতে হবে, আন্তর্জাতিক সহযোগিতায় গঠনমূলক ভূমিকা রাখতে হবে এবং মানবাধিকার অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: চায়না ডেইলি
বিশ্বে মানবাধিকার বিকাশে আরও ইতিবাচক ভূমিকা রাখতে চায় চীন
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.