ডিসেম্বর ১: পহেলা ডিসেম্বর, ৩৮তম বিশ্ব এইডস দিবস। সম্প্রতি বেইজিংয়ের সিছেং জেলা সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত ‘বিশ্ব এইডস দিবস ২০২৫’-এর থিম বা প্রতিপাদ্য প্রচার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার যক্ষ্মা ও এইডস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ বিষয়ক শুভেচ্ছাদূত চীনের ফার্স্ট লেডি মাদাম ফেং লি ইউয়ান।
অনুষ্ঠানে মাদাম ফেং এইচআইভি/এইডস প্রতিরোধ ও সচেতনতা প্রচারণায় তার ২০ বছরের অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি সবার সাথে ভাগ করে নেন। তিনি সবাইকে এইচআইভি/এইডস প্রতিরোধের ধারণাগুলো সক্রিয়ভাবে প্রচার করতে এবং ‘শূন্য এইডস’ লক্ষ্য অর্জনে একসাথে কাজ করার আহ্বান জানান।
মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে, ফেং লি ইউয়ান এবং অন্যান্য অতিথিরা এইচআইভি/এইডস প্রতিরোধ বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা রোগ শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্য পরামর্শ এবং স্বেচ্ছাসেবক পরিষেবা সম্পর্কে খোঁজখবর নেন। তারা সম্প্রদায়ের সম্মুখসারির এইডস প্রতিরোধকর্মী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে এইচআইভি/এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ খাতের প্রতিনিধি, চীনের প্রাসঙ্গিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, রেড রিবন স্বাস্থ্য দূত, বিশেষজ্ঞ, তৃণমূল পর্যায়ের চিকিৎসকর্মী এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
(জিনিয়া/তৌহিদ/ফেই)
বিশ্ব এইডস দিবস ২০২৫-এর প্রচার অনুষ্ঠানে ফেং লি ইউয়ানের অংশগ্রহণ
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.