Saturday, November 7, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

বিশ্ব বাণিজ্য ও উন্নয়নে চীনের আমদানি মেলার গুরুত্ব তুলে ধরলেন ইউএনডিপি প্রধান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
বিশ্ব বাণিজ্য ও উন্নয়নে চীনের আমদানি মেলার গুরুত্ব তুলে ধরলেন ইউএনডিপি প্রধান

নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্ব বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের আন্তর্জাতিক আমদানি মেলার (সিআইআইই) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক আলেকজান্ডার ডি ক্রু।

বৃহস্পতিবার বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

৫ থেকে ১০ নভেম্বর শাংহাইয়ে অনুষ্ঠিত হচ্ছে নবম চীন আন্তর্জাতিক আমদানি মেলা। এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডি ক্রু বলেন, এই মেলার লক্ষ্য শুধু চীনের বাজার বিশ্বের জন্য উন্মুক্ত করা নয়, বরং বিভিন্ন দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নের সুযোগ তৈরি করাও।

তিনি বলেন, বিভিন্ন দেশকে বিনিয়োগের উপযোগী করে তোলা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করা এখন আরও বেশি গুরুত্বপূর্ণ।

বিশ্বজুড়ে একতরফাবাদ এবং মুক্ত বাণিজ্যের পথে নানা বাধার কারণে অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতা বাড়াতে চীনের আমদানি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডি ক্রু আরও বলেন, বিশ্বের অনেক দেশই মনে করে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়া সবার জন্য বেশি লাভজনক। শুধু বাণিজ্য নয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিবাসন এবং শরণার্থী ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রেও আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।

তিনি বলেন, যেসব দেশ একসঙ্গে কাজ করে বৈশ্বিক সমস্যার সমাধানে বিশ্বাসী, তাদের একত্র করাই এখন সময়ের দাবি।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.