Saturday, August 29, 2026
Live

বীমা সুরক্ষা জোরদারে চীনে চিকিৎসা সুরক্ষা আইনের খসড়া

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বীমা সুরক্ষা জোরদারে চীনে চিকিৎসা সুরক্ষা আইনের খসড়া

চীনের আইনপ্রণেতারা মঙ্গলবার থেকে একটি চিকিৎসা সুরক্ষা আইনের খসড়া পর্যালোচনা শুরু করেছেন। এর লক্ষ্য বীমাকৃত ব্যক্তিদের অধিকার ও স্বার্থকে আরও কার্যকরভাবে সুরক্ষিত করা। এ খসড়াটি দেশের শীর্ষ আইনসভা জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চলমান অধিবেশনে তৃতীয় পাঠের অধীনে রয়েছে। অধিবেশনটি শুক্রবার পর্যন্ত চলবে।

এ খসড়া অনুযায়ী, চীনে একটি বহুস্তরীয় চিকিৎসা সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। এর কেন্দ্রে থাকবে মৌলিক চিকিৎসা বীমা এবং পরিপূরক হিসেবে গুরুতর অসুস্থতা বীমাসহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা।

চীনের মৌলিক চিকিৎসা বীমার দুটি প্রধান কর্মসূচি আছে। এর একটি প্রাতিষ্ঠানিক কর্মচারীদের জন্য, যা তুলনামূলকভাবে ভালোভাবে অর্থায়িত। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক নয় এমন কর্মীদের জন্য চালু কর্মসূচিটি সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীল এবং এটি তুলনামূলকভাবে বেশি চাপের সম্মুখীন।

খসড়া পর্যালোচনায় এই দুটি কর্মসূচির মধ্যে উন্নত আর্থিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ সময় নমনীয় কর্মীদের চিকিৎসা বীমার আওতায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। কর্মচারীদের চিকিৎসা বীমায় তাদের অন্তর্ভুক্তির জন্য আরও স্পষ্ট নিয়ম প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.